কল্যাণী শহরে দুর্গাপুজোয় সম্প্রতীর নাজির - The News Lion

কল্যাণী শহরে দুর্গাপুজোয় সম্প্রতীর নাজির



দি নিউজ লায়ন ;  সম্প্রীতির নজির নদিয়ার কল্যাণী শহরে। একসময় একসাথে পড়াশুনা, তার পর শহরের এক কোণে আড্ডা দেওয়া ছেলেগুলো আজ নিজ নিজ কাজে প্রতিষ্ঠিত। কখনো কোনদিন ভাবেনি কে হিন্দু বা কে মুসলিম বা কে অন্য কোনো ধর্মের কথা। সেই না ভাবাটাই আজ সম্প্রীতির নজির করল কল্যাণীতে। 


নজরুল হক মন্ডল নিজের আড্ডা দেওয়া জায়গায় নিজেদের উদ্যোগেই দুর্গা পুজোর আয়োজন করে গত বছর। পুজোর খরচ সব বন্ধুরা ভাগ করে নিলেও নজরুলের খরচ একটু আলাদা। কারণ মা দুর্গার প্রতিমার খরচ নজরুল বহন করে। এই বছরও নজরুল প্রতিমার খরচ জুগিয়েছে। পাশাপশি এক সাথে পুজোর কাজ করে চলেছে নজরুল। পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠে সবার সাথে। 


ঈদের দিনেও একই ভাবে সবার সাথে আনন্দ ভাগ করে নেয় নজরুল। নজরুলের এই উদ্যাগে খুশি অন্য বন্ধুরাও।নজরুল হক বলেন আমার কাছে কে মুসলিম কে হিন্দু তা গুরত্বপূর্ণ নয় আমরা মানুষ আমাদের ঈদের সময় যেমন আনন্দ এক সাথে করি দুর্গাপুজোর সময় আমি প্রতিমার দাম দিই।আসলে একসাথে আড্ডা দেওয়া সকলের সঙ্গে এক সাথে থাকা আর বন্ধুত্বটাই সবচেয়ে বড়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.